সিপিএমের অস্তিত্ব রক্ষায় মরিয়া অশোক ভট্টাচার্য
দি নিউজ লায়ন ; গেরুয়া ছোবলে আতঙ্কিত সিপিএম। গড় বিপন্ন সিপিএমের অস্তিত্ব রক্ষায় মরিয়া অশোক ভট্টাচার্য। রাম বাম এক তাই রাস্তায় নেমে এবারে নিজেদের অস্তিত্বের পরিচয় দিচ্ছেন অশোক বাবু। সাফাইয়ে ধুলো পড়া লাল ঝান্ডা লোকের সামনে আনছেন। রবিবার শিলিগুড়ি রাস্তায় নেমে পড়লেন অশোক, শঙ্কর সকলেই। অশোক গড়ের বুথের পোলিং এজেন্টকেও পূর্বে নির্বাচনে সোজা নির্দেশ ছিল ভোট দিতে হবে রামে।
তাই বেশ কয়েকটি ওয়ার্ডে একটিও ভোট ছিল না সিপিএমের। তবে সামনেই পুরোভোট তাই হুঁশ ফিরেছে অশোকের- নিজ মসনদ যে তিনি পূর্বেই গচ্ছিত রেখেছেন গেরুয়া শিবিরে। তা পুনরুদ্ধার এবারে বেশ শক্ত। শহরবাসীর সামনে আর অশোকের রঙের খেলা ধরা পড়তে বাকি নেই। তার লাল রঙের ওপর গেরুয়া প্রতীচ্ছবি স্পষ্ট। তাই পুরভোটের আগে নিজের ঘর বাঁচাতে দলীয় ঝান্ডা নিয়ে অস্তিত্ব রক্ষায় নেমে পড়লেন অশোক বাবু।
তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রা, কেন্দ্রীয় বিরোধী মিছিল যখন শহর জুড়ে তখন কাঁধে ঝান্ডা নিয়ে নেমে পড়লেন তিনিও। ঢাক ঢোল পিটিয়ে নয় চুপিসারে হালকা মেজাজে কেন্দ্রীয় নীতির বিরোধীতার পোস্টার নিয়ে নেমে পড়লো সিপিএমের অশোক ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলারেরাও।তবে তাদের আচমকা বোধদয়ে কানাঘুষো চলছে সিপিএমের অন্দরেই। নিজ দলীয় নিয়মের ব্যতিক্রমে গিয়ে সম্প্রতি দলীয় নির্বাচনি কার্যকরী টিমের নাম প্রকাশ্যে এনেছেন অশোক।
যা নিয়ে বেশ অসন্তোষ তৈরি হয়েছে সিপিএমের অন্দরমহলে। দলের ভেতরের খবর অনেকেই বলছেন এই ধরনের রীতি অন্য রাজনৈতিক দল থেকে ধার নিয়েছেন অশোকবাবু। এমন প্রথা সিপিএম বা বামেদের কখনই নয়। এতে দলের গোপনীয়তা নষ্ট হচ্ছে। রণকৌশলও ফাঁস হয়ে যেতে পারে। তবে সেনাপ্রধান অশোকের ওপর দিয়ে কথা বলতে চাইছেন না কেউই। এই বিষয়ে প্রকাশ্যে মন্তব্য রাখতে নারাজ জীবেশ সরকার ও অশোক ভট্টাচার্য।

Post a Comment